দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পুলিশও নিশ্চিত করেছে।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের একটি বাসায় মোশতাক আহমেদ রুহীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোশতাক আহমেদ রুহী নেত্রকোণা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে সংবাদমাধ্যমে তথ্য এসেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।
এমএম/